বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মত চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার হিরানি।
সেই ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রনবীর কাপুর। অথচ একই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন স্বয়ং সঞ্জয় দত্ত!
‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের বাস্তব জীবন নিয়ে নির্মিতব্য ছবিটির এরই মধ্যে নাকি স্ক্রিপ্টও চূড়ান্ত করে ফেলেছেন হিরানি।
