নতুন রসায়নে শাহরুখ-কাজল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ০১:১১
বলিউডে এ পর্যন্ত উল্লেখযোগ্য সেরা জুটি শাহরুখ-কাজল। নব্বই দশকের সাড়া জাগানো ‘দিলওয়ালে দুলাহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা। যেখানে শাহরুখ ও কাজলের অভিনয়ের জাদু দেখেছেন ভক্তরা। সেই জাদু নতুন করে দেখাতে আবারও আসছেন ‘দিলওয়ালে’ সিনেমাটিতে।
 
সিনেমাটির একটি গান রিলিজ পেয়েছে। ‘গেরুয়া’ শিরোনামে গানটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। গানটির দৃশ্যায়ণ থেকে শুরু করে শাহরুখ ও কাজলের রসায়নে রয়েছে ভিন্ন চমক।
 
‘গেরুয়া’ গানে তাদের রোম্যান্সের পর আবারও সিনেমাটির নতুন একটি গান রিলিজ পেতে যাচ্ছে শিগগিরই। ‘জানাম জানাম’ শিরোনামে গানটিতে আবারও তাদের রোম্যান্স দেখতে পাবে ভক্তরা।
 

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘শুধু ভক্তদের জন্য না, এই সিনেমাটি আমাদের জন্যও চমক। কারণ কাজলের সাথে অনেকদিন পর কাজ করছি। সেই পুরোনো দিনগুলো মনে হয় আবারও ফিরে এসেছে। গেরুয়া গানের মতো নতুন গানটিও ভক্তদের ভালো লাগবে। ’