নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। শুক্রবার বর্ন প্রদেশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোকো হারামকে দায়ী করা হয়েছে।
শনিবার দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
বর্ন প্রদেশের মাইদুগুরি শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে বিউ জেলার স্যাবন গারি গ্রামে দুই আত্মাঘাতী বোমারু বোমা বিস্ফোরণ ঘটালে দুই বেসামরিক নিরাপত্তা রক্ষী নিহত হন। এতে আহত হয়েছেন চারজন।
অপরদিকে, এক তরুণ বোমারু মোটরসাইকেল চালিয়ে এসে কিমা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটালে একজন নিহত হন ও আহত হয়েছেন আরও দুইজন।
