অভিনেত্রী রাধিকা আপ্তে গোয়ায় তামিল ছবি ‘কাবালি’র শুটিং শুরু করেছেন। ছবিটিতে তামিল সুপারস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাধিকা।
এক বিবৃতিতে রাধিকা বলেছেন, আমি এই ছবিটির শুটিং করার জন্য মুখিয়ে ছিলাম। শেষ পর্যন্ত আমি শুটিংয়ের জন্য গোয়ায় আছি। আমরা শুক্রবার শুটিং শুরু করেছি। এই ছবিটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।
‘বদলাপুর’ ছবি ও ‘অহল্যা’র মতো শর্ট ফিল্মে অভিনয় করে সমালোচনকদের বেশ প্রশংসা কুড়িয়েছিলেন রাধিকা। এবার রজনীকান্তের বিপরীতে কাজ করছেন তিনি।
‘কাবালি’ ছবিটি পরিচালনা করছেন রণজিত। আগামী বছর ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
