গোঁড়ালির ইনজুরির কারণে চলতি বছর আর মাঠে নামা হচ্ছে না বায়ার্ন মিউনিখের বৈচিত্র্যময় ডিফেন্ডার ডেভিড আলাবার। এ কারণে শনিবার লীগ ম্যাচে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে বিশ্রামে থাকতে হচ্ছে অস্ট্রিয়ান জাতীয় দলের এই খেলোয়াড়কে।
এছাড়া ইনজুরির কারণে যথারীতি বাইরে থাকবেন আরিয়েন রোবেন ও ডগলাস কস্তা। শালকে জিরো ফোর এর বিপক্ষে গত মাসে লীগ ম্যাচে আলাবা ইনজুরিতে পড়েছিলেন। এ কারণেই এই বছর নয়, তবে আগামী বছরের শুরুতে তিনি অনুশীলনে ফিরতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ পেপ গার্দিওলা।
অন্যদিকে থাইয়ের ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহ ধরেই বাইরে রয়েছেন কস্তা। বুন্দেসলিগায় ১৪ ম্যাচের ১৩টিতেই জয়ী হয়ে বায়ার্ন বর্তমানে আট পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাসস।
