চিত্রনায়িকা পূর্ণিমা অসুস্থ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:৫২
অসুস্থ হয়ে পড়েছেন পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই পাকস্থলী’র সমস্যায় ভুগছিলেন তিনি। জানা যায়, গত বছর তাঁর পাকস্থলীতে ছোট ছোট কিছু পাথর ধরা পড়েছিল। 
 
এরপর চিকিৎসা নেওয়ার পর সাত-আট মাস ভালোই ছিলেন। কিন্তু এখন আবারো সমস্যাটা প্রকট হয়ে দেখা দিয়েছে। কোনো খাবারই হজম হচ্ছে না তাঁর।সঙ্গে জেঁকে বসেছে জ্বর কাশির মতো মৌসুমী রোগগুলোও। তিনি বর্তমানে পারিবারিক ডাক্তারের কাছেই চিকিৎসাধীন রয়েছেন। প্রিয়.কম।