সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৫:০৩
রাজধানীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ রুমানা আক্তারের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, দুপুর সোয়া একটার দিকে রুমানার মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
 
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দক্ষিণখানের ফাইদাবাদ এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। 
 
এতে গুরুতর আহত হন নিহত রুমানা আক্তারের মেয়ে মনিকা আক্তার (৮), রুমানার ভাই ইমরান হোসেন (২৮), ইমরানের স্ত্রী জান্নাতুল (১৯) ও ইমরান দম্পতির মেয়ে তাসমিয়া আক্তার (২)।