ভিন ডিজেলের বাহুডোরে দীপিকা!

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৬
 
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন। সেখানে দেখা গেছে একজনকে জড়িয়ে ধরে আছেন তিনি। ঐ ব্যক্তিটির চেহারা দেখা না গেলেও সহজেই বোঝা যায়, তিনি হলিউডের নায়ক ভিন ডিজেল।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থিরচিত্রকে দুইজন একসঙ্গে অভিনয় করার প্রতীক হিসেবে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন কিস্তিতে পাওয়া যাবে তাদের।
 
টুইটারে ছবি পোস্ট করলেও বিস্তারিত কিছু লেখেননি দীপিকা। তবে তাদের ছবির পেছনে ‘ট্রিপল এক্স’র চিহ্ন দেখা গেছে।
 
ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও আপলোড করেছেন ভিন ডিজেল। সেখানে পরিচালক মেলিসা ম্যাকর্থিও রয়েছেন। ভিডিওটির ক্যাপশন লেখা হয়েছে, 'এবার নতুন ‘ত্রিপল এক্স’র সান্দার কেজ ফিরে এসেছে!'
 
কয়েক মাস আগে ভিন ডিজেল ইনস্টাগ্রামে জানান, 'ট্রিপল এক্স' ফ্রাঞ্চাইজির নতুন ছবি নির্মাণ হবে ও চলতি বছরের ডিসেম্বর থেকে দৃশ্যধারণ শুরু হবে।
 
২০০২ সালে তৈরি হয় প্রথম 'ট্রিপল এক্স'। তবে পরের সিক্যুয়াল 'ত্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন'-এ কাজ করেননি ভিন ডিজেল। খবর: এনডিটিভি।