যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রীর সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জুর সাক্ষাৎ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৮
 
যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রী এবারেসওয়েথের লর্ড বোর্নের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
 
সাক্ষাতে যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রী জলবায়ু পরবির্তন ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থানের প্রশংসা করেন। তিনি জানান, যুক্তরাজ্যের গুরুত্বপূর্ন সহযোগি রাষ্ট্র বাংলাদেশ।
 
প্যারিসের জলবায়ু সম্মেলনে চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশ বড় ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
IMG0
লর্ড বোর্ন ২০১৩ সালের সেপ্টম্বরে লর্ডের সদস্য হন। তিনি ২০১৫ সালের মে মাস থেকে ব্রিটিশ পার্লামেন্টে শক্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভাগ এবং ওয়ালস অফিসের দায়িত্বে নিয়োজিত আছেন।