বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে।
মুজাহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে মেইল চেক করতে গিয়ে তিনি ওই মেইলটি দেখেন। মিশন জিহাদের নায়েবে আমির পরিচয়দানকারী নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি ই-মেইলে ([email protected]) হত্যার হুমকি দিয়েছেন। তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরি করবেন।
সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে ই-মেইলটি আসে। সঙ্গে একটি মোবাইল নম্বরও (০১৭৪৭২৩৩০৭০) ছিল।
হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সিপিবি।
