গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ২২:১২
লক্ষ্মীপুর শহরে লেগুনা মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধ মিস্ত্রি কামাল হোসেন ও লেগুনানাটির মালিকের ছেলে বেলায়েত হোসেন জেলা সদর হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
 
লক্ষ্মীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ঝুমুর এলাকায় লেগুনার মালিক কামাল হোসেনের গ্যারেজে লেগুনাটি মেরামত ও ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় লেগুনাটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে লেগুনাটিতে আগুন ধরে যায়। এ সময় মেরামত কাজে থাকা ওই মিস্ত্রি কামাল ও বেলায়েত দগ্ধ হন।
 
লক্ষ্মীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. সালাউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।