আজ প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মবার্ষিকী। জন্মদিনকে কেন্দ্র করে গত দুই বছর চলচ্চিত্র উত্সবের আয়োজন করছে ‘তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।’ গত দুই বছর উত্সবটি ডিসেম্বরে আয়োজন করা হলেও এবারের উত্সবটি আগামী বছরের মার্চে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবের এবারের বিষয় ‘ন্যায় বিচার আমার অধিকার’। সর্বোচ্চ ১০ মিনিট সময়সীমার মধ্যে চলচ্চিত্রটি হতে পারে কল্পচিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও অ্যানিমেশন। ১৬-২৫ বছর বয়সী যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে চলচ্চিত্র জমা দিতে হবে।
প্রতিযোগিতায় জমা দেওয়ার জন্য চলচ্চিত্রগুলো হতে হবে ২০১৪ সালের ১ জুলাইয়ের পর নির্মিত। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, প্রসূন রহমান ও খুশী কবির।
