একই পর্দায় এবার ভিন ডিজেল ও দীপিকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ০৪:০৬

হলিউড সিনেমায় বলিউড তারকাদের মুখ এখন প্রায়শই দেখা যাচ্ছে। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চন, এরপর এখন প্রিয়াঙ্কা চোপড়াও একটি সিরিয়ালে অভিনয় করছেন। তাদের পর ঠিক পরবর্তী নামটিই আসছে বলিউড সুন্দরী দীপিকা পাডুকোনের।

 
সম্প্রতি দীপিকা তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেলের সাথে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ভিন ডিজেলকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন বলিউড এই সুন্দরী।
 
সেই থেকেই ধারণা করা হচ্ছে ‘ট্রিপল এক্স’ সিরিজের পরবর্তী কিস্তিতে এই দুই তারকাকে একসাথে প্রথমবারের মতো দেখা যাবে।
 

তবে এর আগে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর সপ্তম সিরিজে দীপিকার অভিনয়ের সংবাদ শিরোনামে এলেও শেষ পর্যন্ত সিডিউল মেলাতে না পারায় সেই সুযোগ হাত ছাড়া করতে হয়েছিল দীপিকাকে।