লন্ডনে টিউব স্টেশনে হামলা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:১৪
ব্রিটেনের পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। পুলিশ লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। খবর বিবিসির।
 
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটায় লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে তিন জন যাত্রী আহত হন যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর । 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে ‘ এটা সিরিয়ার জন্য”। এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭টা ১৪ মিনিটেই পুলিশ তাকে আটক করে। প্রথমে তাকে স্টেনগান দিয়ে আঘাত করে এবং পরে হেফাজতে নেয়া হয়।
 
পুলিশ বলছে, হামলকারি সেসময় অন্যদের ক্রমাগত ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে। 
 
কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলেছেন, ‘আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।'