দ্বিতীয়বারের মতো মা হয়েছেন কিম কার্দাশিয়ান। স্থানীয় সময় শনিবার সকালে তিনি একটি ছেলে শিশুর জন্ম দেন। কিম ও তার স্বামী কেইন ওয়েস্ট এই তথ্য জানিয়েছেন।
কার্দাশিয়ানের অফিসিয়াল ওয়েবসাইটের একটি বিবৃতিতে ঐ দম্পতি জানিয়েছেন, মা ও ছেলে ভালো আছে।
২০১৪ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিম ও কেইন। তাদের মেয়ে নর্থ ওয়েস্ট ২০১৩ সালের জুন মাসে জন্মগ্রহণ করে।
কার্দাশিয়ানের ছেলের নাম কি রাখা হবে তা এখনো জানা যায়নি। তবে সামাজিব যোগাযোগ মাধ্যমে এমন কথা শোনা যাচ্ছে যে, বোন নর্থ ওয়েস্টের নামের সাথে মিলিয়ে ইস্টন অথবা সাউথ রাখা হতে পারে। খবর: সিএনএন।
