ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ৩ মন্ত্রী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৬
 
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের তিন মন্ত্রী। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত রয়েছেন।
 
বৈঠকে ফেসবুকের দুই প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্তকর্তারা উপস্থিত রয়েছেন। এদের মধ্যে পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।
 
ফেসবুকের প্রতিনিধি হিসেবে রয়েছেন কোম্পানি দক্ষিণ এশিয়া অঞ্চলের  ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংঘে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান।
 
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছে সরকার।