মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৩০
পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ।বৃহস্পতিবার বিকাল পাঁচটায় মনোনয়নপত্র দাখিল শেষ হয়। মনোনয়নপত্র বাছাই শুরু হয় শনিবার সকাল ৯ টায়। বিকাল পাঁচটায় প্রথম দিনের বাছাই কাজ শেষ হয়। 
 
নিয়ম না মেনে মনোনয়নপত্র জমা দেয়ায় প্রথম দিনে কয়েকজনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপির প্রার্থীর সংখ্যাই বেশি। এছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কোথাও কোথাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 
 
কমিশন সূত্রে জানা গেছে, সারাদেশে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে ১ হাজার ২২৩ জন, কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩ হাজার ৬৮৯ জন।
 
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোট হবে।  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।