ইন্দোনেশিয়ায় রাজধানীতে কমিউটার ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। জাকার্তায় ঘটা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন।
জাকার্তার তাম্বোরা এলাকার পুলিশ কর্তা উইর্দান্তো বলেন, বাস ড্রাইভার সিগনাল অমান্য করে রেললাইনে উঠে কারণে এই দুর্ঘটনা ঘটে। কমিউটার ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিকটস্থ একটি প্লাটফর্মে নিয়ে যায়।
ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয় এবং একজন হাসপাতালে নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের সবাই মিনিবাসের যাত্রী। তবে কমিউটার ট্রেনটির কেউ আহত হয়নি। ওই ট্রেনটি প্রায় ৪০০ জন যাত্রী নিয়ে জাকার্তা থেকে পার্শ্ববর্তী বোগোর শহরে যাচ্ছিল। এবিসি নিউজ।
