আসছে ‘দিলওয়ালে’র সিক্যুয়াল!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৪:২৭
 
রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিটি এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, ছবিটির নাকি সিক্যুয়াল নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
 
রোহিত শেঠি এর আগেও তার নির্মিত ছবির সিক্যুয়াল নির্মাণ করেছেন, যার মধ্যে ‘গোলমাল’ ও ‘সিংহাম’ ছবি রয়েছে।
 
কিছুদিন আগে ‘দিলওয়ালে’ ছবির রোমান্টিক গান ‘গেরুয়া’ নির্মাণের ভিডিও মুক্তি দেয়া হয়েছে। সেখানে শাহরুখ খানকে বালির ওপর ‘দিলওয়ালে’ লিখতে দেখা গিয়েছে। সেসময় পরিচালক রোহিত দৌড়ে এসে লেখাটির পাশে ‘২’ লিখেছেন। আর এই সূত্র ধরেই মনে করা হচ্ছে ছবিটির সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা থাকতে পারে পরিচালকের।
 
আগামী ১৮ ডিসেম্বর ‘দিলওয়ালে’ ছবিটি মুক্তি পাবে। ছবিটিতে শাহরুখ ছাড়াও কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনয় করেছেন। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং, দীপিকা পাড়ুকোণ ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি।