মেসি ও রোনালাদোর মধ্যে কেবল টেলমো জারা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৩

গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-১ গোলের জয়ের ম্যাচে একটি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই গোলেই তিনি এখন লা লিগার ইতিহাসের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন।

সেল্টা ভিগোর বিপক্ষে এর আগের ম্যাচে পেনাল্টিতে লা লিগায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ রায়ো ভালকানোর হয়ে ২৩৪ গোল করা হুগো সানচেজকে স্পর্শ করেছিলেন রোনালদো। তাই গেটাফের বিপক্ষে ৩৮ মিনিটে করা গোলটি ছিল লা লিগায় তার ২৩৫ তম গোল যাতে তিনি একক ভাবে হয়ে গেলেন লা লিগার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর আগে এখন কেবল অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি টেলমো জারা (২৫৩) ও লিওনেল মেসি (২৮৯)। এএস স্পোর্টস।