পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘এয়ার উইং’ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। রবিবার দুপুরে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, এয়ার উইংয়ের জন্য তিনটি হেলিকপ্টার চাওয়া হয়েছে। বিজিবির নিজস্ব একটি হেলিকপ্টার থাকলেও কোনো এয়ার উইং নেই।
তিনি বলেন, জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।
বিজিবি মহাপরিচালক বলেছেন, এরই মধ্যে বিজিবির ব্যবহৃত অস্ত্রগুরো সাথে সামরিক বাহিনীর অস্ত্রের সামঞ্জস্য করা হচ্ছে।
