নারায়ণগঞ্জে ৭ খুন মামলার অধিকতর তদন্তের আবেদনের উপর শুনানি শেষ হয়েছে আজ রবিবার। আগামী ৯ ডিসেম্বর এই বিষয়ে আদেশ দিবে হাইকোর্ট।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলাটির অধিকতর তদন্তের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। আজ সেই আবেদনের উপর তৃতীয় দিনের মত শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমির হোসেনের ডিভিশন বেঞ্চ ৯ ডিসেম্বর আদেশের জন্য দিন নির্ধারণ করেন।
শুনানি করান অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার ও অ্যাডভোকেট মন্টু ঘোষ।
