উল্লাপাড়ায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৭:৩১

 

উল্লাপাড়া পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য  ফয়সাল কাদের রুমির মনোনয়ন বাতির হয়েছে। এখন ২ প্রার্থী লড়বেন। এরা হলেন আওয়ামী লীগের এসএম নজরুল ইসলাম ও বিএনপির এম. বেলাল হোসেন।

 

উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার মাসুদ রানা জানান, ৪৫ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে গুলশান আরা বেলী ও হাসিনা বেগম এবং পুরুষ কাউন্সিলর পদে আব্দুল আলীম, নুর মোহাম্মদ, বাবলু ভৌমিক, মমতাজ হোসেন, মঞ্জুর মোল্লা, আবু হানিফ, রইচউজ্জামান শিল্টু ও শাহীন আলম।