আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রতিটা নির্বাচনের আগেই বিএনপি নির্বাচন সুষ্ঠু হবে না বলে নানা ধরনের মিথ্যাচারসহ সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে।
কুষ্টিয়ায় নিজ বাসায় রবিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপির সামনে সরকারের বিরুদ্ধে বলা বা অভিযোগ করার কিছুই নেই। সেই কারণে তারা নির্বাচনকে সামনে নিয়ে মিথ্যাচারের ধোঁয়া তুলে জনগণ ও ভোটারদের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
