ব্লগার রাজীব হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরেক তদন্ত কর্মকর্তা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ২১:০৫

 

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় রবিবার আরেক তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। সোমবার আসামিপক্ষের জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

 

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ রবিবার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুর ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন।

 

এর আগে এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মতিয়ার রহমান সাক্ষ্য দেন। এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৪ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। আসামিপক্ষের ৩৩ জনের জেরা শেষ হয়েছে।

 

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন।