হাসি-তামাশার ছলে কমবেশি বেঁফাস মন্তব্য নায়িকাদের সাথে আগেও করেছেন সালমান খান। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন। ভারতীয় রিয়ালিটি শো 'কমেডি নাইটস উইথ কপিল' এর দীপাবলীর বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে ক্যাটরিনা প্রসঙ্গে বলে ফেলেন, 'ও আমার জন্য কোনো কাজের নয়।'
কপিলের করা এক প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছিলেন সালমান। ব্যাঙ্গ করে আরো বলেন, 'কপিলেরও কোনো কাজে লাগবেন না ক্যাটরিনা।' উটকো এই মন্তব্য শোনার পর সালমানকে ফোন করে বকুনি দিতে ছাড়েননি ক্যাটরিনা। জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "সালমান অন্য এক ব্রহ্মাণ্ডের বাসিন্দা, জনসমক্ষে আমাকে নিয়ে সব সময় ঠাট্টা করছেন, আর গণমাধ্যমে তা বেশ আলোড়ন তুলছে। কাপিলের শোতে কতোগুলো পটকার ওপর আমার ছবি দেখে তিনি যেমন বললেন - 'ও আমার কোনো কাজের নয়'। আমি তাকে ফোন করে তার সঙ্গে চেঁচামেচি করেছি।"
ক্যটরিনার ফোনে সালমান কি বলেছে এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, 'ও বলেছে ঠিক আছে, আমি গণমাধ্যমের সামনে ক্ষমা চাইবো।' আমি তাকে বলেছি এমন কিছুই করার দরকার নেই, বরং সম্ভব হলে সম্মানজনক নীরবতা বজায় রাখুন।'
