বগুড়ায় ৬ মেয়র প্রার্থীসহ ২৫ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ২২:২৪

 

আসন্ন পৌরসভা নির্বাচনে বগুড়ায় ৬ মেয়র প্রার্থী ও ১৯ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে তাদের মনোনয়রপত্র বাতিলের ঘোষণা দেয়া হয়।

 

জানা গেছে, হলফনামায় ত্রুটির কারণে সারিয়াকান্দী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল হামিদ সরদার, আব্দুর রশিদ ফরাজী, বিএনপির প্রার্থী টিপু সুলতানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সাথে সাধারন কাউন্সিলর পদে ৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।


নন্দীগ্রামে হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল হয়েছে জাসদ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবার রহমান রুস্তমের মনোনয়নপত্র। এই পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।


কাহালু পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী (স্বতন্ত্র) জহুরুল ইসলাম বাদশার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১০০ জন ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই পৌরসভায় দোলেনা নামে আরেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 


হলফনামায় ত্রুটির কারণে শেরপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী রাসেল মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই পৌরসভায় কাউন্সিলর পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও বগুড়া পৌরসভায় দুই এবং গাবতলী পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।


অপরদিকে শিবগঞ্জ, ধুনট ও সান্তাহার পৌরসভায় কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।