সেলেনার নতুন প্রেমিক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০২:১৫

মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। গানের চেয়ে সম্পর্ক নিয়েই বেশি শিরোনামে থাকেন তরুণ এই গায়িকা। পপ তারকা জাস্টিন বিবারের সাথে প্রেমের পাঠ চুকিয়েছে অনেক আগেই। যদিও মাঝে তাদের সম্পর্কের নতুন গুঞ্জন উঠেছিল। আর কারণও ছিল তাদের একসাথে ঘুরতে দেখার বিষয়টি। তবে সেই অধ্যায়ও শেষ। এবার সেলেনা এলেন নতুন প্রেমের শিরোনামে। সম্প্রতি মার্কিন অভিনেত্রী জেনা দেওয়ান-এর ৩৫তম জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন অনেক তারকা। যাদের মধ্যে ছিলেন সেলেনা গোমেজ, নিয়াল হোরান, মিলা কুইনস ছাড়াও অনেকে।

 

জন্মদিনের পার্টিতেই সেলেনার নতুন প্রেমের সংবাদ প্রকাশ হয় সবার কাছে। আইরিশ ব্যান্ড তারকা নিয়াল হোরানের সাথে পার্টিতে নাচতে দেখা গিয়েছে সেলেনা গোমেজকে। নাচের সময় তাদের চুম্বনরত অবস্থায়ও দেখা যায়। তবে তাদের এই প্রেমের সংবাদ এর আগে কেউ প্রকাশ করেনি। যদিও এর আগেও তাদের দু’জনকে একসাথে অনেক অনুষ্ঠানে দেখা গিয়েছে