আজ রবি ঠাকুরের ‘মুক্তধারা’ মঞ্চায়ন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০২:২৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উত্সবটি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। ‘সবার উপরে জীবন সত্য’ এই স্লোগান নিয়ে দেশের অন্যতম নাট্যদল ‘থিয়েটার’-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালায় চলছে এই উত্সব।

 
আজ উত্সবের চতুর্থ দিনে মঞ্চায়ন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘মুক্তধারা’। নাটকটি মঞ্চায়িত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। নাটকটি নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ।
 
রবীন্দ্রনাথ ১৯২২ সালে যে সময় মুক্তধারা রচনা করেন সে সময়ের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের ঐতিহাসিক ঘটনাবলী কবির মানসে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এই নাটকে তার প্রকাশ ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। পশ্চিমা দেশগুলোর পররাজ্যলোলুপ রাষ্ট্রনীতি, সঙ্কীর্ণ জাতীয়তাবোধ এবং সর্বোপরি মনুষ্যত্ব বর্জিত যান্ত্রিক সভ্যতা।
 

অপরদিকে স্বদেশে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও অহিংস আন্দোলন, আইন অমান্য ও অসহযোগ আন্দোলন। এসবের প্রভাবও মুক্তধারা নাটকে লক্ষ্য করা যায়।