ব্রাজিলের মধ্যাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। বিমানটি এক ইঞ্চিনচালিত ছিল বলে জানানো হয়।
ব্রাজিলের বিমান বাহিনী (এফএবি) জানিয়েছে, গইয়াস প্রদেশের পালমিরাস দে গইয়াস শহর থেকে উড্ডয়নের পর বিমানটি ১০০ কিলোমিটার দূরবর্তী প্রাদেশিক রাজধানী গোইয়ানিয়ার উদ্দেশে যাচ্ছিল।
ত্রিনিদাদ শহরের বিমান বন্দরের কাছে ওই বিমানটি একটি বনে বিধ্বস্ত হলে এর আরোহী তিনজনই নিহত হন।
