ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
মঙ্গলবার নিজামীর পক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন তার আইনজীবীরা।
সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান, শিশির মনির, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।
গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর- এই তিনদিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করে দেয়। ওই তিন দিন নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা।
