নাইকো দুর্নীতি মামলা

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৪:২৪
 
নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে  মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন দায়ের করা হয়। 
 
গত ১৮ জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নাইকো দুর্নীতি মামলার বিষয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে তাকে দুইমাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। সম্প্রতি চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে ২৫ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে দেয়া হয়।
 
বিএনপির চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন জানিয়েছেন, আমরা রায়ের কপির পেয়ে পর্যালোচনা করে বেশ কিছু আইনগত ত্রুটিতে আপিল দায়ের করেছি। আপিলে আমরা বলেছি, হাইকোর্টের রায় সঠিক ছিল না।