ভেনিজুয়েলার নির্বাচনে বিরোধী দলের জয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৭
ভেনিজুয়েলার নির্বাচনে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। আজ সোমবার নির্বাচন কর্তৃপক্ষ একথা জানায়। 
 
নির্বাচনে ১৬৭টি আসনের মধ্যে বিরোধী দল ৯৯টি আসনে জয়লাভ করেছে। দেশটিতে ১৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কংগ্রেসে ক্ষমতা পরিবর্তিত হতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পর জাতীয় নির্বাচন পরিষদের প্রধান তিবিসেই লুসেনা মধ্যরাতের কিছু পরে এই ফলাফল ঘোষণা করেন। এএফপি।