সাঁথিয়ায় ৩ স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ ও বিএনপি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৯

 

সাঁথিয়ায় তিন স্বতন্ত্র প্রার্থী নিয়ে পৌরসভা নির্বাচনে বিপাকে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

 

এ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরপর দু’বার নির্বাচিত মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক। বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কমিশনার সিরাজুল ইসলাম। তিনজন স্বতন্ত্র প্রার্থী থাকায় উভয় দলই সংকটে রয়েছে|

 

স্বতন্ত্র প্রার্থীরা হলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি নফিজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেল। দলীয় মনোনয়ন না পেয়ে এরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন।