রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি দুই যুবক অপহৃত হয়েছেন। এরা হলেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ির নেতা জুয়েল চাকমা ও সমর্থক তুহিন চাকমা।
গ্রামবাসী জানায়, রবিবার সন্ধ্যায় উপজেলার বঙ্গলতলী এলাকা থেকে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা নেতা জুয়েল চাকমা ও একই সংগঠনের সমর্থক তুহিন চাকমকে একদল দুর্বৃত্ত ধরে নিয়ে গেছে।
গ্রামবাসী কয়েকজনের আশঙ্কা, অপহৃতদের হত্যা করা হয়েছে। ইপিডিএফ’র নেতা মাইকেল চাকমা বলেন, এ ধরনের কোনো ঘটনা আমরা জানি না।
রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান অপহরণের কথা স্বীকার করে জানান, এখনো ঘটনা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে।
