নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আরো একটি চাঁদাবাজি মামলায় আদালতে হাজির করেছে পুলিশ। আদালত এ মামলায় নূর হোসেনের ভাই নুর উদ্দিন ও সহযোগী লোকমানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন।
সোমবার সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপমের আদালতে নুর হোসেনকে হাজির করার পর এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে বিচারক নূর হোসেনকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
