নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার জামিরাকান্দা গ্রামে হোগলা মদিনাতুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশের একটি জঙ্গলে অজ্ঞাত ওই যুবকের লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, ৪/৫ দিন আগে ওই যুবককে হত্যার পর লাশ ওই জঙ্গলে ফেলে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, তার মুখমণ্ডল বিকৃত অবস্থায় থাকায় লাশটি শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
