হলিউডের প্রবাদ প্রতিম অভিনেতা মর্গান ফ্রিম্যান অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। ৭৮ বছরের এই কিংবদন্তী অভিনেতা ব্যক্তিগত বিমানে মিসিসিপি থেকে টেক্সাসে যাচ্ছিলেন।
বিমানটি টেক অফের সময় টায়ার উড়ে যায়। মাঝ আকাশ থেকে ফ্রিম্যানের বিমানে আরও গোলযোগ দেখা যায়। কিন্তু চালকের তত্পরতায় অক্ষত অবস্থাতেই ফ্রিম্যান মাটিতে নামেন। বিপদের কথা বলতে গিয়ে হাসতে হাসতে ফ্রিম্যান বলেন, ‘ভয় পাইনি বলবো না। তবে জানতাম এভাবে আমি মরবো না। অবশ্যই আমার বিমানের চালককে অসংখ্য ধন্যবাদ।’
পাইলট বলেন, ‘টেনশন হচ্ছিল খুব। তবে মাথা ঠান্ডা রেখেছিলাম। তাই এতো বড় বিপদ থেকে রক্ষা পেলাম।’
