একজন সমাজকর্মী হিসেবে বিশ্বব্যাপী কাজ করে চলেছেন বরেণ্য অভিনেত্রী শাবানা আজমী। এছাড়া ব্র্যাক-এর সাথে অফিসিয়ালী সম্পৃক্ত হয়ে প্রায় সময়ই বাংলাদেশে এসে ঘুরেছেন গ্রাম, পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে থাকেন। সেই সফরের ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর ব্র্যাক সেন্টারে ২০ মিনিটের এক সাক্ষাতে তার সাথে আলাপ ও নিজের সৃজনের কাজ নিয়ে কথা হলো কণ্ঠশিল্পী-সাংবাদিক এলিটার।
এলিটা বলেন, ‘অনেক ব্যস্ত শিডিউলে আমি মাত্র ২০ মিনিট পেয়েছি। সেই সময়টুকুতেই আমায় উনি এতো গুছিয়ে নিজের এই সফর নিয়ে বললেন যে, আমি শুধু মুগ্ধ হয়ে চেয়ে রইলাম। আমি গান করি জেনে একদিন আমার গান শুনবেন বলে আবদার করলেন। এতো স্বভাব বিনয়ী মানুষ, এতো বড় মাপের অভিনেত্রী হওয়া সত্ত্বেও এতো পরিশ্রমী তিনি! সত্যিই অবাক হয়েছি।
এছাড়া আমাকে গানের পাশাপাশি কিছু সামাজিক কাজের টিপস দিলেন। তখন বুঝলাম আমাদের সোসাইটি, হতদরিদ্রদের জীবনযাপন সম্পর্কে তিনি শুধু জানেনই না, রীতিমতো গবেষণা করেন। সত্যিই তার সাথে এই সংক্ষিপ্ত আলাপ হলেও ২০ মিনিটের মুগ্ধতায় ছিলাম আমি।’
