নাশকতার চার মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর সাড়া দেয়নি আদালত। মঙ্গলবার সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় গত মাসে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শওকত মাহমুদকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
শুনানিতে আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন।
এই নিয়ে মোট আটটি মামলায় শওকত মাহমুদকে দেয়া হাইকোর্টের জামিন বহাল থাকল।
