বিজয় দিবসে চ্যানেল আই'র বিশেষ নাটক 'পুনর্জন্ম'-এ অভিনয় করছেন ইন্তেখাব দিনার। ফেম ক্রিয়েটিভ প্রডাকশনের ব্যনারে সুজন বড়ুয়ার চিত্রনাট্য ও পরিচালনায় নবাগত নাইকা মৌ খানের বাবা হিসেবে অভিনয় করছেন তিনি।
'পুনর্জন্ম' নিয়ে সুজন বড়ুয়া বলেন, আমি খুব আশাবাদি টেলিছবিটি নিয়ে। সবাই অনেক ভালো অভিনয় করেছে। আমরাই এই প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানি না বলে হয়তো বাঙ্গালীর শ্রেষ্ট সন্তানদের সম্মান করি না। মুক্তিযুদ্ধের পরবর্তি সময়ে এক মুক্তিযোদ্ধার কাহিনী নিয়ে নির্মিত এই টেলিছবিটি।
এ টেলিফিল্মের গল্পে ইন্তেখাব দিনার একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ শেষে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। ফিরে এসে তিনি দেশ গড়ার লক্ষ্যে শিক্ষকতা পেশা বেছে নেন। তারপর নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যান তিনি।
IMG0
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, বাঙ্গালির শ্রেষ্ট সন্তানদের সম্মান করতে শেখা। আমরা বর্তমান প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানি না বলে এই শ্রেষ্ট সন্তানদের সম্মান করি না। একজন পেশাদার খুনী স্বাধীনতার সঠিক ইতিহাস জানার পর তার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে। অথচ আমরা শিক্ষিত প্রজন্ম হয়েও তা কেন পারছি না।
নাটকটিতে নবাগত নাইকা মৌ খানসহ আরো অভিনয় করেছেন, জয় রাজ, ইন্তেখাব দিনার, সোহেল খান, প্রনব সরকার প্রমুখ।
