বিখ্যাত ইটালীয় চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁঁকা ‘মোনালিসা’ ছবিটির রহস্য নিয়ে আবারো নতুন এক তথ্য উঠে এসেছে। তবে এবার ফরাসি এক বিজ্ঞানীর দাবি, ওই চিত্রকর্মে গোপন এক প্রতিকৃতির সন্ধান পাওয়া গেছে। প্যাসকেট কটে নামে ওই বিজ্ঞানী বলেছেন, বর্তমান চিত্রকর্মটির নিচে ওই প্রতিকৃতিটি লুকানো অবস্থায় রয়েছে, যা প্রতিবিম্বিত আলোক রশ্মী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাওয়া গেছে।
প্যাসকেট বলেন, ১০ বছর ধরে এ নিয়ে কাজ করে তিনি ওই তথ্যের সন্ধান পেয়েছেন। বিশেষজ্ঞরা এর আগে মোনালিসার হাসি নিয়ে নানা তথ্য উপস্থাপন করেছিলেন। সেসময়ে বলা হয়েছিল, রহস্যময় ওই হাসির পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো তথ্য। যা হতে পারে হাসির বিভ্রম ও মোহ তৈরি করার মতো কিছু। ভিঞ্চির ‘লা বেলা প্রিন্সিপেসা’ নামে একটি ছবিতে মার্কিন দুই বিজ্ঞানী দাবি করেছিলেন, এতে রহস্যময় হাসির পিছনে এক কৌশল অবলম্বন করা হয়েছে। অবশ্য এ নিয়ে আরো কথা ছিল তা হলো ছবির পিছনে রয়েছে বেদনা। এবারে ফরাসি বিজ্ঞানীর দাবি ‘মোনালিসা’ চিত্রকর্মের নিচে লুকিয়ে রয়েছে আরেক রহস্য। আর তা হলে ছবির নিচে গোপনে আরেক প্রতিকৃতি। তবে ফরাসি মিউজিয়াম ‘লুভরে’ এ দাবির বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কটের এই দাবির বিপরীতে অনেক বিতর্ক রয়েছে। ভিঞ্চিকে নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এ নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছেন। তবে প্যাসকেট বলেছেন,আমাদের সময় এসেছে এ নিয়ে কাজ করার। মোনালিসা ছবিটির নিচে কী রয়েছে তা সকলকে বের করা। আমাদের এ নিয়ে সব গবেষণা সন্নিবেশ ঘটিয়ে একটা সমাধানে পৌঁছা।
উল্লেখ্য মোনালিসার পরিচয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে শতকের পর শতক একটা বদ্ধমূল বিশ্বাস রয়েছে যে, তিনি লিসা ঘেরারদিনি। যিনি ফ্লোরেনেন্সের এক সিল্ক বণিকের স্ত্রী।
