প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নদী শাসনের কাজ উদ্বোধন করবেন। শরীয়তপুর জেলা প্রশাসক রাম চন্দ্র দাস মঙ্গলবার এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেন।
জেলা প্রশাসক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী উপস্থিত ছিলেন।
