বুদ্ধিজীবী ও বিজয় দিবসে স্মৃতিসৌধে যাবেন খালেদা জিয়া

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৩২
 
মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যৌথ সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইাসলাম আলমগীর।
 
কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন। একই দিন বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভা হবে। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন এবং জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন বিজয় দিবস উপলক্ষে বিকেল তিনটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করা হবে।
 
সারাদেশের জেলা, মহানগর এবং থানা বিএনপিও বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, বিজয় র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়াও জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আলোচনা সভা করবে দলটি।
 

যৌথ সভায় উপস্থিত ছিলেন- শামছুজ্জামান দুদু,মোহাম্মদ শাহজাহান,মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, ড. আসাদুজ্জামান রিপন,অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আসাদুজ্জামান, আনোয়ার হোসাইন প্রমুখ।