টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম ২০১৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের জন্য আট জনের নাম প্রকাশ করেছে। তালিকায় অন্যান্যদের মধ্যে স্থান করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সন্ত্রাসী গ্রুপ আইএস প্রধানকে তালিকায় রাখা নিয়ে টাইম ম্যাগাজিন বলেছে, নেতা হিসেবে বাগদাদি তার অনুসারীদের তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লড়াই চালানোর পাশাপাশি তিউনিশিয়া, ফ্রান্সের মতো দেশগুলোতে হামলা করতে অণুপ্রাণিত করেছেন।
আর ট্রাম্প সম্পর্কে বলা হয়েছে, তার আলোচনা সৃষ্টিকারী নানা মন্তব্য তাকে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রার্থীতার দৌঁড়ে এগিয়ে রেখেছে। শীর্ষ আটে অন্যদের মধ্যে রয়েছেন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত বছর লাইবেরিয়ায় ইবোলা নিয়ন্ত্রণে গৌরবপূর্ণ ভূমিকা রাখায় ড. জেরি ব্রাউনকে সম্মানসূচক এই উপাধী দেয়া হয়েছিল।
