সেন্টমার্টিনে ১২ ট্রলারসহ ৯২ মিয়ানমার মাঝিমাল্লা আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ২১:১৩
কক্সাবাজারের সের্ন্টমার্টিনের অদূরে বাংলাদেশের গভীর সমুদ্র সীমানা থেকে ১২ টি মাছ ধরার ট্রলারসহ ৯২ জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশের নৌ-বাহিনী।
 
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সের্ন্টমার্টিনের দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগরে সীমানা অতিক্রম করে মাছ শিকারের সময় এসব মাছ ধরার ট্রলারসহ আটক করা হয় তাদের। 
 
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সের্ন্টমাটিন নৌ-বাহিনীর কন্টিজেন্ট কর্মন্ডার মো. সাইফুল আলম কিবরিয়া।
 
তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সমুদ্র সীমানায় বঙ্গোপসাগরের সের্ন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫৫ নটিকেল মাইল দূরে বাংলাদেশের সমুদ্র সীমানায় নৌ-বাহিনীর বানৌজা ডলের চরী নামে একটি জাহাজ টহল দিচ্ছিল। এ সময় দেশে সমুদ্র সীমানায় মাছ ধরার ট্রলার দেখে তাদের থামানোর সঙ্গেত দেয় নৌ-বাহিনীর জাহাজ। তারা সঙ্কেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এসব ট্রলারসহ মিয়ানমার মাঝিমাল্লাদের আটক করা হয়। এসব ট্রলারে ১০ কোটি ৮০ লাখ টাকার মাছ ও জাল রয়েছে।  শেষ খবর পাওয়া পর্যন্ট তাদের সের্ন্ট মাটিন ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে।
 
কন্টিজেন্ট কর্মন্ডার মো. সাইফুর আলম কিবরিয়া আরো জানান, অবৈধভাবে সমুদ্র সীমানা অতিক্রমের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।