রাষ্ট্রপতির সঙ্গে বৃটিশ দূতের বিদায়ী সাক্ষাত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ২০:১৬

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, গিবসন মঙ্গলবার বিকালে বঙ্গভবনে ‍যান।

 

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ, জনপ্রতিনিধি, সরকার ও গণমাধ্যম, বিশেষ করে বিবিসির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশ-ব্রিটেন দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে গিবসনের ভূমিকার প্রশংসা করেন। যুক্তরাজ্যের বিদায়ী দূতকে বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করারও আহ্বান জানান ।


সাক্ষাতের সময় রবার্ট গিবসন বাংলাদেশের যুব সম্প্রদায়ের প্রশংসা করে বলেন, ‘তারা উদ্দমী ও বুদ্ধিদীপ্ত। এই যুব সম্প্রদায়ের মাধ্যমেই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশি বন্ধুদের সম্মননা দেওয়ার সরকারি উদ্যোগেরও প্রশংসা করেন বিদায়ী রাষ্ট্রদূত।