সিলেটের দক্ষিণ সুরমার সাত মাইল নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার এসি (সহকারী কমিশনার) ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলেই দু’জন মারা যান। তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
