মোদি’কে ছাড়িয়ে শাহরুখ!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ০০:৫৫

টুইটারে বাদশা শাহরুখ খানই। প্রখ্যাত সঙ্গীতশিল্পী জায়েন মালিকের সঙ্গে শাহরুখের সেলফিই সবচেয়ে বেশিবার রিটুইট হয়ে বছরের গোল্ডেন টুইটের মর্যাদা পেল।

 
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে সর্বোচ্চ ফলোয়ার সংখ্যা হলো অমিতাভ বচ্চনের। অমিতাভকে ফলো করছেন ১৮.১ মিলিয়ন ভারতীয়। এরপরেই রয়েছে বলিউড বাদশার স্থান। তাকে ফলো করছেন ১৬.৫ মিলিয়ন ভারতীয়। অভিনেতা না হয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থান রয়েছে তৃতীয়তে। তাকে ফলো করছেন ১৬.৪ জন ভারতীয়। যেখানে অস্কার জয়ী এআর রহমান রয়েছেন দশম স্থানে। তারপর রয়েছে বাকি বলিউড অভিনেতারা। যার মধ্যে রয়েছেন আমির খান, সালমান খান, দীপিকা পাডুকোন, ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া এবং অক্ষয় কুমার।
 
টুইটারের তরফ থেকে জানা গেছে, ২০১৫ সালে আরও বেশ কয়েকজন অ্যাকাউন্ট খুলেছেন এই সাইটে। যার মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, তালিম অভিনেতা সূর্য, দিল্লির পুলিশ কমিশনার প্রমুখ।