বিজয় ব্যান্ডের প্রথম অ্যালবাম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ০১:১৯
কণ্ঠশিল্পী বিজয় মামুন দীর্ঘদিন ধরেই তার সঙ্গীত ও কণ্ঠ চর্চা করে আসছিলেন। তারই নিজের উদ্যোগে তৈরি ব্যান্ডদল ‘বিজয়’ তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে।
 
জি-সিরিজ অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটি বাজারে আসবে আগামী ১৫ ডিসেম্বর। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘এবং আমরা’।
 
মেলো রক ধাঁচের গান নিয়ে নির্মিত তাদের এই অ্যালবামটি নিয়ে বিজয় মামুন বলেন, ‘বিজয়ের মাসে আমাদের দীর্ঘদিনের নিষ্ঠার ফসল এই অ্যালবাম।’
 

ব্যান্ডদলে লিড গিটার ও ভোকালে বিজয় মামুন, কী-বোর্ডে মুরাদ, বেস-এ মেহরাজ, ড্রামসে জনি ও ব্যান্ড ম্যানেজার পাপ্পু সিকদার রয়েছে।